বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ‘ইয়ামাল ইতিহাস গড়তে পারে, কিন্তু এবার নয়’: মেসি

    ‘ইয়ামাল ইতিহাস গড়তে পারে, কিন্তু এবার নয়’: মেসি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। একজন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা, অন্যজন ভবিষ্যতের সম্ভাব্য মহাতারকা হিসেবে পরিচিত। শিরোপার লড়াইয়ের আগে স্পেনের তরুণ উইঙ্গারকে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

    নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে উপস্থিত ছিলেন মেসি। সেখানে ইয়ামালকে নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টাইন তারকা তার প্রতিভার প্রশংসা করেন।

    মেসি বলেন, ‘ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আমি তাকে অনেক দিন ধরে অনুসরণ করছি, কারণ সে এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি খুব ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের আইকন হয়ে উঠেছে।’

    তিনি আরও বলেন, ইয়ামালের সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে এবং ভবিষ্যতে ইতিহাস গড়ার দারুণ সুযোগ রয়েছে। তবে ফাইনালে আর্জেন্টিনা নিজেদের সেরাটা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করবে বলেও জানান মেসি।

    শৈশবে ইয়ামালকে কোলে নিয়ে মেসির তোলা একটি ছবি ফুটবল বিশ্বে ব্যাপক আলোচিত হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ছোটবেলার সেই শিশুই এখন বিশ্বকাপের ফাইনালে তার প্রতিপক্ষ—এটি জীবনের অবিশ্বাস্য এক গল্প।

    মেসি বলেন, ‘আমি যখন ওর সঙ্গে ছবি তুলেছিলাম, তখন সে ছিল ছোট্ট একটি শিশু। এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব। জীবন কখনো কখনো এমন গল্পও লিখে।’

    তবে প্রশংসার পাশাপাশি ফাইনাল নিয়ে সতর্ক বার্তাও দিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তিনি জানান, ইয়ামালের ভবিষ্যৎ উজ্জ্বল হোক—এটা তিনি চান, কারণ তার ভালো মানে বার্সেলোনারও ভালো। কিন্তু ফাইনালে আর্জেন্টিনা চাইবে ইয়ামাল যেন নিজের স্বাভাবিক খেলাটা দেখাতে না পারেন।

    মেসির মতে, স্পেনের দলে ইয়ামাল ছাড়াও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন এবং তাদের খেলার ধরনও শক্তিশালী। তবে আর্জেন্টিনারও নিজস্ব সামর্থ্য রয়েছে এবং শিরোপা জয়ের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন