বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • হ্যারি কেইনকে রক্ষণে খেলানো নিয়ে টুখেলের সমালোচনায় ট্রাম্প

    হ্যারি কেইনকে রক্ষণে খেলানো নিয়ে টুখেলের সমালোচনায় ট্রাম্প
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল হজম করে হারের পর ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেলের রক্ষণাত্মক কৌশল নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

    বিশ্লেষকদের পাশাপাশি এবার সেই সমালোচনায় যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি মনে করেন, ম্যাচে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড অপ্রয়োজনীয়ভাবে রক্ষণাত্মক হয়ে পড়ে এবং সেটিই শেষ পর্যন্ত দলের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়।

    ফিফার এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “ইংল্যান্ড দলে হ্যারি কেইনের মতো দুর্দান্ত একজন খেলোয়াড় আছে। আমি তার সঙ্গে গলফ খেলেছি। কিন্তু তাকে রক্ষণে নামিয়ে খেলানো ঠিক হয়নি বলে আমার মনে হয়েছে।”

    তিনি আরও বলেন, “আমি ফুটবল বিশেষজ্ঞ নই। তবে ম্যাচে এগিয়ে যাওয়ার পর দলের সেরা খেলোয়াড়কে এত নিচে নামিয়ে খেলানো কিছুটা অদ্ভুত সিদ্ধান্ত মনে হয়েছে। একটু আক্রমণাত্মক থাকলে হয়তো ফল ভিন্ন হতে পারত।”

    জানা যায়, ট্রাম্প ও হ্যারি কেইন প্রায় দেড় বছর আগে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচে একসঙ্গে গলফ খেলেছিলেন।

    ট্রাম্পের মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে থমাস টুখেল রসিকতার সুরে বলেন, “আপনি কি এই মামলায় ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষী হিসেবে দাঁড় করাতে চাইছেন?”

    এরপর তিনি নিজের কৌশলের ব্যাখ্যা দিয়ে বলেন, “ম্যাচের শেষ দিকে আমরা ‘ডিপ ব্লক’ কৌশলে খেলছিলাম। দল যখন নিচে নেমে রক্ষণ সামলায়, তখন ফরোয়ার্ডদেরও রক্ষণে সহায়তা করতে হয়। তাই হ্যারি কেইনকেও নিচে নেমে ডিফেন্ড করতে হয়েছে।”

    সেমিফাইনালে ৫৫ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর টুখেল পাঁচ ডিফেন্ডারের রক্ষণাত্মক ছকে চলে যান। ম্যাচের শেষ দিকে মাঠে ইংল্যান্ডের ছয়জন রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন। তবে এই কৌশল সফল হয়নি।

    শেষ পাঁচ মিনিট এবং অতিরিক্ত সময়ে দুটি গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় লিওনেল মেসির দল।

    ইংল্যান্ডের বিদায়ের পর কোচ টুখেলের পদত্যাগের দাবি উঠলেও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখনো তার প্রতি আস্থা রাখছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত টুখেল ইংল্যান্ড দলের দায়িত্বে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন