বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ‘মেসিকে আমরা মাঠেই ঘুম পাড়িয়ে দেব’: ইংলিশ ডিফেন্ডারের মন্তব্য

    ‘মেসিকে আমরা মাঠেই ঘুম পাড়িয়ে দেব’: ইংলিশ ডিফেন্ডারের মন্তব্য
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই ঐতিহ্যবাহী দল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি ঘিরে মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে কথার যুদ্ধ। ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, তাদের দল আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে এবং লিওনেল মেসিকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দেবে।

    বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ বিরতির পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই হবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ।

    একটি ফুটবলভিত্তিক পডকাস্টে জো কোল বলেন, ইংল্যান্ডের আক্রমণভাগে যে গতি ও শক্তি রয়েছে, তা আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

    তার ভাষায়, “আমাদের মেসিকে থামাতে হবে। আমি বিশ্বাস করি, ইংল্যান্ডই ফাইনালে উঠবে। আমাদের দলে গতি বেশি, আমরাই জয়ী হব।”

    আলোচনায় উপস্থিত সাবেক ইংলিশ ডিফেন্ডার মাইকা রিচার্ডস কোলকে এতটা নিশ্চিত না হওয়ার পরামর্শ দিলেও নিজের অবস্থানে অনড় থাকেন জো কোল। তিনি বলেন, “আমার বিশ্বাস, আমরা অবশ্যই জিতব।”

    অন্যদিকে সাবেক স্কটিশ ফুটবলার অ্যালিস্টার ম্যাককোইস্ট কিছুটা ভিন্ন মত দেন। তার মতে, টুর্নামেন্টে বাকি থাকা চার দলের মধ্যে ইংল্যান্ড অন্যতম শক্তিশালী হলেও ম্যাচটি সহজ হবে না।

    তিনি বলেন, আর্জেন্টিনার রক্ষণভাগে কিছু দুর্বলতা থাকলেও আক্রমণে লিওনেল মেসি যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই ইংল্যান্ডকে সতর্ক থাকতে হবে।

    এদিকে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানোর পর নিজের অনুভূতির কথা জানান মেসি। তিনি বলেন, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন, যা তার জন্য বিশেষ একটি অভিজ্ঞতা।

    মেসির ভাষায়, “এটি আমার ক্যারিয়ারের একটি বিশেষ ম্যাচ। বিশ্ব ফুটবলের অনেক বড় দলের বিপক্ষে খেলেছি, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলিনি। এমন একটি ঐতিহ্যবাহী দলের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারা অবশ্যই দারুণ অনুভূতি।”
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন