বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলেননি মেসি, ২০ বছরের ক্যারিয়ারে প্রথম

    ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলেননি মেসি, ২০ বছরের ক্যারিয়ারে প্রথম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বের প্রায় সব বড় ফুটবল শক্তির বিপক্ষে খেলেছেন লিওনেল মেসি। তবে একটি প্রতিপক্ষের বিপক্ষে কখনো মাঠে নামা হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে।

    বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন আর্জেন্টাইন অধিনায়ক।

    ৩৯ বছর বয়সী মেসি ক্যারিয়ারে ব্রাজিল, জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স ও উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে একাধিকবার খেলেছেন। কিন্তু নানা কারণে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি।

    সবচেয়ে কাছাকাছি সুযোগ এসেছিল ২০০৫ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। তবে আন্তর্জাতিক অভিষেকে লাল কার্ড দেখায় সেই ম্যাচে দলে থাকলেও খেলতে পারেননি মেসি। ওই ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলে জয় পেয়েছিল।

    এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে ইংল্যান্ডকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি।

    তিনি বলেন, ‘ইংল্যান্ড বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে বিশ্বকাপের মতো মঞ্চে খেলতে পারা নিঃসন্দেহে বিশেষ অভিজ্ঞতা।’

    আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) এই ম্যাচকে মেসির ক্যারিয়ারের একটি বিশেষ অধ্যায় হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির মতে, এত বছরের অপেক্ষার পর বিশ্বকাপের সেমিফাইনালেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মাঠে নামবেন মেসি।

    ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের দুই শক্তিশালী ফুটবল দল। ফলে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন