বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • শেষ ম্যাচের জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে, বললেন তালহা জুবায়ের

    শেষ ম্যাচের জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে, বললেন তালহা জুবায়ের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হারলেও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। যদিও ২-১ ব্যবধানে সিরিজ স্বাগতিকদের দখলে গেছে, তবে শেষ ম্যাচের এই জয়কে সামনে থাকা টি-টোয়েন্টি সিরিজের জন্য বড় প্রেরণা হিসেবে দেখছেন টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।

    ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তালহা বলেন, জয় দলের আত্মবিশ্বাস বাড়ায় এবং ইতিবাচক গতি তৈরি করে। তার ভাষায়, দীর্ঘদিন পর পাওয়া এই জয় ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা করবে।

    তিনি বলেন, ‘আগের দুই ম্যাচেও আমরা ভালো বোলিং করেছি। অনেক ক্ষেত্রেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। শেষ পর্যন্ত জয় পাওয়াটা খুব প্রয়োজন ছিল। আশা করছি, এই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজেও কাজে লাগবে।’

    শেষ ম্যাচের গুরুত্ব তুলে ধরে তালহা বলেন, ‘জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ যে-ই হোক, একটি জয় দলকে নতুন মোমেন্টাম দেয়। সামনে টি-টোয়েন্টি সিরিজ থাকায় এই জয় আমাদের জন্য আরও বেশি মূল্যবান।’

    ব্যাটিংয়ে পরিবর্তনের কথাও উল্লেখ করেন তিনি। তালহার মতে, শেষ ম্যাচে ব্যাটাররা অনেক বেশি ধৈর্য ও নিয়ন্ত্রণের সঙ্গে খেলেছেন, যা আগের দুই ম্যাচে দেখা যায়নি।

    তবে প্রতিপক্ষের পারফরম্যান্সেরও প্রশংসা করেন এই কোচ। তিনি বলেন, জিম্বাবুয়ের বোলাররা পুরো সিরিজেই শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছে এবং বাংলাদেশকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।

    বিশ্বকাপ প্রস্তুতির দিক থেকেও এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন তালহা জুবায়ের। তার মতে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মতো কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতের বড় আসরে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন