বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সুইজারল্যান্ডের বিপক্ষে অপরাজিত আর্জেন্টিনা, কী বলছে পরিসংখ্যান

    সুইজারল্যান্ডের বিপক্ষে অপরাজিত আর্জেন্টিনা, কী বলছে পরিসংখ্যান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। দুই দলের অতীত পরিসংখ্যান বলছে, এই লড়াইয়ে এখন পর্যন্ত সুইজারল্যান্ডের বিপক্ষে হারেনি আর্জেন্টিনা।

    এ পর্যন্ত দুই দল সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে পাঁচ ম্যাচে, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের মঞ্চে দুই দলের দেখা হয়েছে তিনবার।

    আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের প্রথম সাক্ষাৎ হয় ১৯৬৬ সালের বিশ্বকাপে। ওই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জয় তুলে নেয়। এরপর ১৯৮০ সালের প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে বড় ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ম্যাচটি শেষ হয় ৫-০ গোলে। ১৯৮৪ সালে আবারও দুই দল মুখোমুখি হলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জয় পায়।

    এরপর টানা দুই ম্যাচে ড্র করে দুই দল। ১৯৯০ সালের প্রীতি ম্যাচ ১-১ গোলে শেষ হয়। দীর্ঘ ১৭ বছর পর ২০০৭ সালে আবারও একই ব্যবধানে ড্র হয় দুই দলের লড়াই।

    দুই দলের সবচেয়ে আলোচিত ম্যাচটি হয় ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারলেও অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ১-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেই গোলের পেছনে ছিল লিওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট।

    এর আগে ২০১২ সালের প্রীতি ম্যাচেও সুইজারল্যান্ডকে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে লিওনেল মেসি হ্যাটট্রিক করেন।

    আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড: মুখোমুখি লড়াইয়ের ফলাফল
    ১৯৬৬ (বিশ্বকাপ): আর্জেন্টিনা ২-০ সুইজারল্যান্ড
    ১৯৮০ (প্রীতি ম্যাচ): আর্জেন্টিনা ৫-০ সুইজারল্যান্ড
    ১৯৮৪ (প্রীতি ম্যাচ): আর্জেন্টিনা ২-০ সুইজারল্যান্ড
    ১৯৯০ (প্রীতি ম্যাচ): আর্জেন্টিনা ১-১ সুইজারল্যান্ড
    ২০০৭ (প্রীতি ম্যাচ): আর্জেন্টিনা ১-১ সুইজারল্যান্ড
    ২০১২ (প্রীতি ম্যাচ): আর্জেন্টিনা ৩-১ সুইজারল্যান্ড
    ২০১৪ (বিশ্বকাপ, শেষ ষোলো): আর্জেন্টিনা ১-০ সুইজারল্যান্ড

    সব মিলিয়ে সাত ম্যাচে আর্জেন্টিনার জয় পাঁচটি, ড্র দুটি। কোনো ম্যাচেই সুইজারল্যান্ড জয় পায়নি। তাই পরিসংখ্যানের বিচারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাই এগিয়ে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন