বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত মিরাজের

    জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত মিরাজের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ সমতায় ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।

    টস শেষে মিরাজ বলেন, আগের ম্যাচে দলের বোলিং প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ ম্যাচে ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। তিনি জানান, ব্যাটিংয়ে টপ অর্ডারের বড় জুটি এবং ইনিংসের শেষভাগে কার্যকর ব্যাটিংই হবে দলের মূল লক্ষ্য।

    অধিনায়ক আরও বলেন, হারারের উইকেটে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলার কারণে কন্ডিশন সম্পর্কে দলের ভালো ধারণা রয়েছে। আগের ম্যাচের নেতিবাচক দিকগুলো পেছনে ফেলে ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

    শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে সফরকারীরা। দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

    বাংলাদেশ একাদশ:
    তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

    জিম্বাবুয়ে একাদশ:
    বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা চিভাঙ্গা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন