বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • শেষ আটের লড়াই শুরু, কোয়ার্টার ফাইনালে কার প্রতিপক্ষ কে?

    শেষ আটের লড়াই শুরু, কোয়ার্টার ফাইনালে কার প্রতিপক্ষ কে?
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা এখন আরও তুঙ্গে। শেষ ষোলো পর্বের লড়াই শেষ হওয়ার পর নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আট দল। এখন থেকে প্রতিটি ম্যাচই হবে শিরোপার পথে টিকে থাকার লড়াই।

    শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

    শেষ ষোলোতে মরক্কো ৩-০ গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে, নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে, ইংল্যান্ড ৩-২ গোলে মেক্সিকোকে, স্পেন ১-০ গোলে পর্তুগালকে এবং বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আট নিশ্চিত করে।

    অন্যদিকে আর্জেন্টিনা নাটকীয় এক ম্যাচে ৩-২ গোলে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। শেষ দল হিসেবে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে।

    এবারের কোয়ার্টার ফাইনালে চারটি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের চারটি ভিন্ন ভেন্যুতে।

    কোয়ার্টার ফাইনালের সূচি
    ফ্রান্স বনাম মরক্কো — ৯ জুলাই, বোস্টন স্টেডিয়াম
    স্পেন বনাম বেলজিয়াম — ১০ জুলাই, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম
    নরওয়ে বনাম ইংল্যান্ড — ১১ জুলাই, মায়ামি স্টেডিয়াম
    আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড — ১২ জুলাই, কানসাস সিটি স্টেডিয়াম

    এখন থেকে প্রতিটি ম্যাচই হবে নকআউট লড়াই। জয়ী দলগুলো জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন