বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বাংলাদেশের রেকর্ড স্পেলের পুরস্কার পেলেন নাহিদ

    বাংলাদেশের রেকর্ড স্পেলের পুরস্কার পেলেন নাহিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সেরা বোলিং স্পেল উপহার দিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়েছেন তিনি।

    বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দেখা গেছে, ৬ উইকেট নেওয়া নাহিদ রানা বোলারদের তালিকায় উঠে এসেছেন ১২ নম্বরে।

    নাহিদের এমন উন্নতির দিনে অবশ্য অন্য বাংলাদেশি বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। দেশের হয়ে ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষে থাকা মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে নবম স্থানে নেমেছেন।

    এ ছাড়া শরিফুল ইসলাম তিন ধাপ পিছিয়ে ২১ নম্বরে, মোস্তাফিজুর রহমান চার ধাপ পিছিয়ে ২৭ নম্বরে এবং রিশাদ হোসেন আট ধাপ পিছিয়ে ৭৩ নম্বরে অবস্থান করছেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই উইকেট নেওয়া তাসকিন আহমেদ ২৯ নম্বর স্থান ধরে রেখেছেন।

    জিম্বাবুয়ের বিপক্ষে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানে হারের পর বাংলাদেশের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও নেতিবাচক প্রভাব পড়েছে। গত এক সপ্তাহে কোনো বাংলাদেশি ব্যাটারের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি।

    তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে, লিটন দাস এক ধাপ পিছিয়ে ৬১ নম্বরে, সৌম্য সরকার পাঁচ ধাপ পিছিয়ে ৭০ নম্বরে এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চার ধাপ পিছিয়ে ৭২ নম্বরে অবস্থান করছেন।

    তবে তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। তারা যথাক্রমে ২০ ও ৩০ নম্বরে রয়েছেন।

    অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তন না হলেও নাহিদ রানা এখানে উন্নতি করেছেন। ৬ উইকেট শিকারের সুবাদে তিনি ৩১ ধাপ এগিয়ে অলরাউন্ডার তালিকায় ৬৬ নম্বরে উঠে এসেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন