বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ‘আর্জেন্টিনা শক্তিশালী, তবে অজেয় নয়’, মেসিদের নিয়ে সুইস কোচের মন্তব্য

    ‘আর্জেন্টিনা শক্তিশালী, তবে অজেয় নয়’, মেসিদের নিয়ে সুইস কোচের মন্তব্য
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। শেষ আটের লড়াইয়ে তাদের সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বিপক্ষে ম্যাচটি কঠিন হলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। তার বিশ্বাস, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অপরাজেয় নয়।

    কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিনের শেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে সুইজারল্যান্ড। অন্যদিকে আটলান্টায় মিশরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ আটে পৌঁছেছে আর্জেন্টিনা।

    সেমিফাইনালের জায়গা নিশ্চিত করার লড়াইয়ে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

    বিশ্বকাপের মঞ্চে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পেরে উচ্ছ্বসিত সুইস কোচ মুরাত ইয়াকিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন আমরা বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য দারুণ একটি সুযোগ। তবে আমরা দেখেছি, আর্জেন্টিনা অজেয় নয়।”

    তিনি আরও বলেন, “আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি এবং এই সুযোগ অর্জন করেছি। অবশ্যই আমরা তাদের হারানোর চেষ্টা করব। দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে আমাদের ধারণা রয়েছে।”

    আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াইয়ের আভাস দিয়ে ইয়াকিন বলেন, “এটি খুবই আকর্ষণীয় একটি ম্যাচ হবে। কৌশলগত দিক থেকে আমরা বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করব। এটি আমাদের জন্য অসাধারণ অভিজ্ঞতা হতে যাচ্ছে।”

    এদিকে সুইজারল্যান্ডের অভিজ্ঞ ফুটবলার রদ্রিগেজ আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, “আর্জেন্টিনা অসাধারণ একটি দল। তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, ভালো একজন কোচ আছেন এবং তারা কীভাবে খেলতে হয় তা জানে। তাদের দলে বিশ্বের সেরা ফুটবলার মেসিও আছেন।”

    কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর অবশ্য নিজের দল নিয়ে আশাবাদী ইয়াকিন। তিনি বলেন, “আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং আজকের ম্যাচেই তার প্রমাণ পাওয়া গেছে। খেলোয়াড়দের মধ্যে পরিপক্বতা ও সামর্থ্য রয়েছে। আমি বিশ্বাস করি, এই দল দিয়ে আমরা বড় কিছু অর্জন করতে পারি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন