মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আজ দেশের বাজারে সোনার দাম কত?

আজ দেশের বাজারে সোনার দাম কত?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বাজারে আবারও অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়।

বাজুস জানিয়েছে, গত ৬ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে এই মূল্য কার্যকর হয়েছে এবং নতুন কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত একই দাম বহাল থাকবে।

বর্তমান মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

অন্যদিকে, রুপার দামও অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন