বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

তিন রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ

তিন রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগসহ মোট ছয়জন উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে বদলি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ হয়েছেন রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি। আর বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন