বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত প্রায় ৩ হাজার, বহু মানুষ এখনও নিখোঁজ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত প্রায় ৩ হাজার, বহু মানুষ এখনও নিখোঁজ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে পৌঁছেছে। দেশটির বিভিন্ন এলাকায় এখনও উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

শনিবার (৪ জুলাই) তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে উত্তরাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬ হাজার ৫৯২ জন আহত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এছাড়া ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে।

ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং উদ্ধার তৎপরতা জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন