বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • কেপ ভার্দেকে হারিয়েও আত্মসমালোচনায় মেসি

    কেপ ভার্দেকে হারিয়েও আত্মসমালোচনায় মেসি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয় পেলেও দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি দলের ভুল-ত্রুটি নিয়ে খোলামেলা আত্মসমালোচনা করেছেন।

    মেসি বলেন, কেপ ভার্দেকে কখনোই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখেননি তারা। শুরু থেকেই জানতেন কঠিন এক পরীক্ষার মুখোমুখি হতে হবে।

    তিনি বলেন, “আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। এই দলটি কোনো কারণ ছাড়াই শক্তিশালী দলগুলোর বিপক্ষে ভালো ফল করেনি। তারা নিজেদের সামর্থ্য আগেই প্রমাণ করেছে।”

    ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন মেসি। তবে সেই লিড ধরে রাখতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি।

    আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “সবচেয়ে কঠিন কাজটি আমরা শুরুতেই করে ফেলেছিলাম। প্রথম গোল পাওয়ার পর মনে হয়েছিল আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আরও স্বচ্ছন্দে খেলতে পারব। কিন্তু এরপর আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, রক্ষণাত্মক হয়ে যাই এবং কার্যকর প্রেসিংও করতে পারিনি। প্রতিপক্ষ তাদের সুযোগগুলো ভালোভাবেই কাজে লাগিয়েছে।”

    নকআউট পর্বে প্রতিটি ম্যাচই সমান কঠিন উল্লেখ করে মেসি বলেন, কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই।

    তার ভাষায়, “নকআউট পর্বে কেউ কাউকে সহজে কিছু ছেড়ে দেয় না। অনেক সময় নাম বা র‍্যাঙ্কিং দেখে প্রতিপক্ষকে ছোট করে দেখা হয়, কিন্তু এই বিশ্বকাপ প্রমাণ করছে প্রতিটি ম্যাচই কঠিন এবং প্রতিটি জয় অর্জন করে নিতে হয়।”

    শেষে সতীর্থদের পরিশ্রমের প্রশংসা করলেও সামনে আরও উন্নতির ওপর জোর দেন মেসি।

    তিনি বলেন, “আজও আমরা অনেক পরিশ্রম করেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, পরবর্তী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করা এবং আজকের ভুলগুলো দ্রুত শুধরে নেওয়া। ইতিবাচক দিকগুলো ধরে রাখতে হবে, কারণ আজ আমাদের ভুলের সংখ্যাও কম ছিল না।”

    কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় পাওয়ার মাধ্যমে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচে আরও পরিণত পারফরম্যান্স দেখানোর প্রত্যাশা করছেন অধিনায়ক লিওনেল মেসি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন