বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচিং স্টাফে মাহমুদউল্লাহ ও ইমরুল

    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচিং স্টাফে মাহমুদউল্লাহ ও ইমরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস।

    আগামী ১৫ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে। ২০ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। এই সফরের জন্য ইতোমধ্যে কোচিং পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। ব্যাটিং কোচের ভূমিকায় থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ, আর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস।

    এর আগে বিসিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে মেন্টর হিসেবে মাহমুদউল্লাহর সম্পৃক্ত হওয়ার কথা জানা গেলেও, এবার প্রথমবারের মতো তাকে কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

    এদিকে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ইমার্জিং দল। এরপর অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে দেশের তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের আরেকটি সুযোগ তৈরি হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন