বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অনিদ্রা-হতাশায় বহুতলে বিমান আছড়ে ফেলেন চীনা পাইলট, নিহত ১ আন্তর্জাতিক সুদের ঝুঁকি সামলাতে নতুন নীতি জারি দুই দফা রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা ফিলিস্তিনি শিক্ষার্থীদের অন-অ্যারাইভাল ভিসায় সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত এলপি গ্যাসের দাম কমল, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা নতুন অর্থবছরের প্রথম দিনেই শেয়ারবাজারে দরপতন শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৮.৭২ কেজি স্বর্ণ জব্দ ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক বাজেটে সরকার–বিরোধী দলের যৌথ অংশগ্রহণকে ‘ঐতিহাসিক’ বললেন চিফ হুইপ এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না সাড়ে ৫ লাখ শিক্ষার্থী, কারণ জানালেন শিক্ষামন্ত্রী
  • সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২শ ১৬ টাকা

    সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২শ ১৬ টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। টানা দুই দফা কমার পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার স্বর্ণালঙ্কারের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২শ ১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

    বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সর্বশেষ বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে এই নতুন মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ স্বর্ণের বর্তমান দর নিচে দেওয়া হলো:

    • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১শ ৮২ টাকা (যা গতকাল ছিল ২ লাখ ২১ হাজার ৯শ ৬৬ টাকা)।
    • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
    • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮শ ৮৩ টাকা।
    • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২শ ৩২ টাকা।

    সোনার পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৭শ ৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫শ ৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯শ ৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯শ ৭৪ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ