বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • হালান্ডের নরওয়ের মুখোমুখি আনচেলত্তির ব্রাজিল

    হালান্ডের নরওয়ের মুখোমুখি আনচেলত্তির ব্রাজিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ গোলের দুর্দান্ত জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। সেই জয়ের পর অপেক্ষা ছিল নকআউট পর্বের প্রতিপক্ষ জানার। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ শেষে নিশ্চিত হয়েছে, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে।

    আগামী ৬ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা, তবে ইতিহাস বলছে নরওয়ের বিপক্ষে তাদের কাজ মোটেও সহজ নয়।

    দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে নরওয়ে। এখন পর্যন্ত চারবারের দেখায় একবারও জয় পায়নি ব্রাজিল। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে।

    বিশ্বকাপে তাদের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল নরওয়ে। ব্রাজিলের হয়ে গোল করেছিলেন বেবেতো, আর নরওয়ের পক্ষে গোল করেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।

    বিশ্বকাপের বাইরে প্রীতি ম্যাচেও সুবিধা করতে পারেনি ব্রাজিল। ১৯৮৮ সালে দুই দল ১-১ গোলে ড্র করে। ১৯৯৭ সালে নরওয়ে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয়। সর্বশেষ ২০০৬ সালে তাদের লড়াইও ১-১ গোলে অমীমাংসিত থাকে।

    তবে অতীতের পরিসংখ্যান মাঠের ফল নির্ধারণ করে না। এবারের আসরে শুরুটা ধীরগতির হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে আর্লিং হালান্ডের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করছে নরওয়ে।

    ফলে শেষ ষোলোর এই লড়াইয়ে একদিকে থাকবে ব্রাজিলের ইতিহাস বদলের চেষ্টা, অন্যদিকে নরওয়ের লক্ষ্য থাকবে নিজেদের সফল রেকর্ড ধরে রেখে শেষ আটে জায়গা করে নেওয়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন