বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মেসির প্রতি শ্রদ্ধা, কিন্তু মাঠে ছাড় নয়—বার্তা কেপ ভার্দের

    মেসির প্রতি শ্রদ্ধা, কিন্তু মাঠে ছাড় নয়—বার্তা কেপ ভার্দের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। নকআউট পর্বে জায়গা করে নেওয়া বিশ্বের ক্ষুদ্রতম দেশটি এবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ম্যাচের আগে আত্মবিশ্বাসী কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস জানিয়েছেন, তার বিশ্বাস দলটি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারাবে।

    আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর এই বহুল প্রতীক্ষিত ম্যাচ। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামলেও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছে কেপ ভার্দে।

    কঠিন গ্রুপে উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে পেছনে ফেলে শেষ ১৬-তে জায়গা করে নেয় কোচ বুবিস্তার শিষ্যরা। প্রথম বিশ্বকাপেই এমন সাফল্যের পর এবার আরও বড় চমক দেখানোর লক্ষ্য তাদের।

    ম্যাচকে ঘিরে দেশজুড়ে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। প্রেসিডেন্ট নেভেস বলেন, "আমরা ১-০ গোলে জিতব।" যদিও প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে তার পূর্ণ উপলব্ধি রয়েছে।

    আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতেও প্রস্তুত কেপ ভার্দে। ম্যাচের আগে তাকে দেশের জাতীয় দলের একটি বিশেষ জার্সি উপহার দেওয়া হবে, যেখানে থাকবে মেসির নাম এবং তার বিখ্যাত ১০ নম্বর।

    মেসিকে বিশ্বের সেরা ফুটবলার উল্লেখ করে নেভেস বলেন, "মেসি একজন অসাধারণ ফুটবলার। কেপ ভার্দের মানুষ তাকে গভীরভাবে সম্মান করে। আমাদের কাছে তিনি বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রতীক। তার বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য গর্বের বিষয়।"

    তিনি আরও বলেন, আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামা কেপ ভার্দের ফুটবল ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত। তবে শুধু অংশগ্রহণ নয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।

    সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে বিশ্বাস করে, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেও অসম্ভবকে সম্ভব করা যায়। আর সেই বিশ্বাস নিয়েই ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখার অপেক্ষায় রয়েছে আফ্রিকার উদীয়মান দলটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন