বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ফাইনালে যেতে ব্রাজিলের সামনে দুই বিশ্বচ্যাম্পিয়নের বাধা

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে দুই বিশ্বচ্যাম্পিয়নের বাধা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আজ জাপানের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে আসরে নামা সেলেসাওদের জন্য এখন প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই। একবার হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ অভিযান।

    সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের স্টেডিয়ামে জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেন, দল পুরো মনোযোগ দিচ্ছে জাপানের বিপক্ষে ম্যাচে। তিনি স্বীকার করেন, নকআউট পর্বে প্রতিটি ম্যাচই কঠিন এবং সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

    আনচেলত্তি বলেন, বিশ্বকাপে এখন কোনো সহজ প্রতিপক্ষ নেই। জাপান একটি সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ দল। তাদের বিপক্ষে সেরাটা খেলেই পরের ধাপে যেতে হবে।

    জাপানকে হারাতে পারলে ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ে অথবা আইভরি কোস্টের মুখোমুখি হবে। এরপর কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড।

    অন্যদিকে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেমিফাইনালে ব্রাজিলের সামনে পড়তে পারে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এতে বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা যেতে পারে ফুটবলের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই।

    ব্রাজিল ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল। এরপর চারটি আসরে শিরোপার দেখা না পেলেও এবার নতুন উদ্যমে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে সেলেসাওরা।

    গ্রুপপর্বে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে এসেছে দলটি।

    বিশ্বকাপের এই পর্বে আর কোনো ভুলের সুযোগ নেই। তাই জাপানের বিপক্ষে জয় দিয়েই শিরোপা অভিযানের পরবর্তী ধাপে এগিয়ে যেতে চায় ব্রাজিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ