শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • সমর্থকদের কাণ্ডে উয়েফার শাস্তি, পিএসজির গুনতে হবে ১.২৬ কোটি টাকার জরিমানা

    সমর্থকদের কাণ্ডে উয়েফার শাস্তি, পিএসজির গুনতে হবে ১.২৬ কোটি টাকার জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ আসরে শিরোপা জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই শাস্তির মুখে পড়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সমর্থকদের অসদাচরণের কারণে ফরাসি ক্লাবটিকে বড় অঙ্কের জরিমানা করেছে উয়েফা। পাশাপাশি প্রতিপক্ষের মাঠে সমর্থকদের প্রবেশের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে, যদিও সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

    গত মাসে হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ইউরোপের শিরোপা জেতে পিএসজি। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় ছিল।

    ফাইনাল চলাকালে গ্যালারিতে আতশবাজি জ্বালানো এবং বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করে উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি)। তদন্ত শেষে আতশবাজি ব্যবহারের দায়ে পিএসজিকে ৮০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

    এ ছাড়া মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপের ঘটনায় ক্লাবটিকে আরও ১০ হাজার ৮৭৫ ইউরো জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে পিএসজিকে মোট ৯০ হাজার ৮৭৫ ইউরো জরিমানা দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৬ লাখ টাকার বেশি।

    উয়েফা প্রতিপক্ষের মাঠে পিএসজির সমর্থকদের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞাও ঘোষণা করেছে। তবে এই শাস্তি দুই বছরের জন্য স্থগিত থাকবে। অর্থাৎ, আগামী দুই বছরের মধ্যে একই ধরনের অপরাধ না হলে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে না। কিন্তু পুনরায় এমন ঘটনা ঘটলে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে পিএসজির সমর্থকরা গ্যালারিতে প্রবেশের সুযোগ পাবেন না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন