মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বাজারে নতুন করে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দামের অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৪ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন