শনিবার, ২০ জুন ২০২৬
Natun Kagoj

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার ৩৭৪ টাকা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বাজারে সোনার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

সংগঠনটির প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও নতুন করে নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হবে।

ব্যবসায়ীরা জানান, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ওপর ভ্যাট কাঠামো পরিবর্তনের প্রস্তাব আসার পর দাম সমন্বয় করা হয়েছে। আগে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হলেও এখন প্রতি ভরি সোনার জন্য নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ