বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে, বন্যায় থাকছে বিকল্প ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাবতলী-মহাখালীসহ চার টার্মিনাল সরছে: মন্ত্রী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে দেয় : এসএসএফকে প্রধানমন্ত্রী উন্নয়ন শুরু করতেই বগুড়ায় নানামুখী ষড়যন্ত্র : মীর শাহে আলম জাহের আলভীর জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে জুবাইদা রহমানকে নিয়ে প্রশংসায় মঈন খান, বললেন ‘মহীয়সী নারী’ ধর্মীয় অনুশাসন মেনে চলা সামরিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেনাপ্রধান সাগর-রুনি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের ব্যর্থ পিবিআই দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে, এবার লক্ষ্য মেসির রেকর্ড
  • ভ্যাট কাঠামো বদলে কমল সোনার দাম

    ভ্যাট কাঠামো বদলে কমল সোনার দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করে স্বর্ণালংকারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আগের মূল্যের তুলনায় এতে ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কমেছে।

    বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

    নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    রুপার ক্ষেত্রেও নতুন দাম ঘোষণা করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে স্বর্ণের বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হতো। তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সেই পদ্ধতিতে পরিবর্তন এনে প্রতি ভরি সোনার ওপর নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নতুন এই নীতির আলোকে এবার ভ্যাটসহ মূল্য ঘোষণা করেছে বাজুস।

    ব্যবসায়ীদের মতে, নির্দিষ্ট ভ্যাট ব্যবস্থার ফলে মূল্য নির্ধারণে স্বচ্ছতা বাড়বে এবং ক্রেতারাও আগাম প্রকৃত খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ