শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • বাংলাদেশের অর্থনীতি নতুন মাইলফলকে, জিডিপি ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার

    বাংলাদেশের অর্থনীতি নতুন মাইলফলকে, জিডিপি ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের অর্থনীতি নতুন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

    বুধবার (১০ জুন) প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, দেশীয় মুদ্রায় জিডিপির আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা। আগের অর্থবছরে জিডিপির পরিমাণ ছিল ৪৫৬ বিলিয়ন ডলার বা ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে অর্থনীতির আকার বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার।

    সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আগের অর্থবছরে এ হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। ফলে প্রবৃদ্ধিতে কিছুটা উন্নতি দেখা গেলেও বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

    খাতভিত্তিক হিসাবে কৃষি খাতে ইতিবাচক অগ্রগতি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ, যা আগের বছরের তুলনায় বেশি।

    অন্যদিকে শিল্প খাতের প্রবৃদ্ধি কিছুটা কমেছে। এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ, যা আগের অর্থবছরের তুলনায় কম। তবে সেবা খাতে উন্নতি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধি ৪ দশমিক ৫৯ শতাংশে পৌঁছেছে।

    বিবিএসের তথ্যে আরও দেখা যায়, জিডিপির তুলনায় বিনিয়োগের হার কমে ২৭ দশমিক ৯৩ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে দেশজ ও জাতীয় সঞ্চয়ের হারও আগের বছরের তুলনায় কমেছে।

    অর্থনীতিবিদদের মতে, জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার অতিক্রম করা দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে বিনিয়োগ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সঞ্চয়ের হার উন্নত করার ওপর গুরুত্ব দিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন