বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইরান চুক্তিকে ‘ঝুঁকিপূর্ণ’ বলল ইসরায়েল

    ইরান চুক্তিকে ‘ঝুঁকিপূর্ণ’ বলল ইসরায়েল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি চুক্তির পথে এগোচ্ছে। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববার (২৪ মে) এই খসড়া চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

    এ চুক্তিটি হলে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেবে। এর বদলে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ প্রত্যাহার ও ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত এবং জব্দকৃত অর্থ ছাড় দেবে।

    তবে মার্কিনি ও ইরানিদের এ সম্ভাব্য চুক্তিকে ‘খারাপ চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন এ ইসরায়েলি কর্মকর্তা।

    নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল-১২ কে এ দখলদার বলেছেন, “চুক্তির কাঠামোতে দেখা গেছে এ চুক্তি হলে ইরান হরমুজ প্রনালিকে অস্ত্রে পরিণত করতে পারবে। তারা এটিকে এমনভাবে অস্ত্রে পরিণত করবে যা পারমাণবিক অস্ত্রের চেয়ে কম ভয়ানক হবে না।”

    অজ্ঞাত এ ইসরায়েলি কর্মকর্তা আরও বলেছেন, “ট্রাম্প মনে করছেন এ চুক্তিটি সম্পূর্ণ বাণিজ্যভিত্তিক হবে। এতে করে হরমুজ প্রণালি খোলা হবে। এতে করে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে (আপাতত) কোনো ছাড় দিতে হবে না।”

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া চুক্তির প্রথম ধাপের পর কি হবে সেটি অনিশ্চিত বলেও জানিয়েছেন তিনি।

    এদিকে ইসরায়েল যদি কোনো কিছু নিয়ে খুশি না থাকে তখন তাদের সরকার অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে বার্তা দিয়ে থাকে। সাধারণত অজ্ঞাত ব্যক্তিটি হয়ে থাকেন যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ