বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ
  • বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে মোদি-রুবিওর বৈঠক

    বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে মোদি-রুবিওর বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    মোদির সঙ্গে রুবিও’র বৈঠকটি বেশ কিছু কারণে তাৎপর্যপূর্ণ। পাকিস্তান ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে সম্পৃক্ততার কারণে নয়াদিল্লি-ওয়াশিংটনের অংশীদারত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এমনটা যাতে না হয়, মোদির সঙ্গে বৈঠকে এই বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন রুবিও।

    শনিবার দিল্লিতে পৌঁছানোর আগে সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় যাত্রাবিরতি নেন তিনি। পরিদর্শন করেন মাদার তেরেসার প্রতিষ্ঠিত মানবিক সংস্থা ও ধর্মীয় গোষ্ঠীর সদর দপ্তর। 

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই মার্কো রুবিওর প্রথম ভারত সফর। চার দিনের এই সফরে আগ্রা এবং জয়পুরেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

    আগামী মঙ্গলবার (২৬ মে) নয়াদিল্লিতে কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে মার্কো রুবিওর। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ