বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ভাইরাল ‘ট্রাম্প মহিষ’ প্রসঙ্গে ইরানের দূতাবাসের পোস্ট

    ভাইরাল ‘ট্রাম্প মহিষ’ প্রসঙ্গে ইরানের দূতাবাসের পোস্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে বেড়ে ওঠা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে ভারত, পাকিস্তান, তুরস্কের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স এবং মার্কিন প্রভাবশালী গণমাধ্যমেও উঠে এসেছে বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ প্রসঙ্গ। বিষয়টি নজরে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও।

    শুক্রবার (২২ মে) রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বিরক্ত বোধ করছে বাংলাদেশি মহিষটি।’

    শেয়ার করা ভিডিওটি রুশ সংবাদমাধ্যম আরটির। ইরান দূতাবাসের পোস্টের ক্যাপশনে আরটির শিরোনামও যুক্ত করা হয়। সেখানে বলা হয়, ‘ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষকে দেখতে ভিড় করছেন বহু মানুষ, যার ফলে তার খাওয়ার রুচি কমে গেছে।’

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নারায়ণগঞ্জ থেকে প্রতিদিনই এটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।

    মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘আমার ছোট ভাই চুলের গড়ন দেখে রসিকতা করে এই নাম দিয়েছে। মহিষটি খুবই শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্তই হয়, উত্তেজিত না করলে রাগ করে না।’

    ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে একটি প্রতিবেদনে শিরোনাম করে, ‘দেখুন: ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মতো দেখতে বাংলাদেশের ভাইরাল মহিষ সবার নজর কাড়ছে।’

    ফ্রান্সের প্রভাবশালী বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এএফপি তাদের শিরোনামে মহিষটিকে ব্যঙ্গাত্মকভাবে ‘কমান্ডার ইন বিফ’ হিসেবে উল্লেখ করে। রয়টার্সের শিরোনামে বলা হয়, ‘বাংলাদেশের বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঈদে আলোড়ন সৃষ্টি করেছে।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ