শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • ঈদের ছুটিতেও যেসব এলাকায় চালু থাকবে ব্যাংকিং সেবা

    ঈদের ছুটিতেও যেসব এলাকায় চালু থাকবে ব্যাংকিং সেবা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে আর্থিক লেনদেন সচল রাখতে নির্ধারিত দুই দিন ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য আর্থিক সুবিধা সময়মতো পরিশোধ নিশ্চিত করতে আগামী ২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক অফিস সময় অনুযায়ী চালু থাকবে।

    এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে ঈদের ছুটি। তবে শিল্পাঞ্চলভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সহজ করতে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংক শাখা ২৫ ও ২৬ মে খোলা থাকবে।

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

    এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোও ঈদের ছুটির সময় সীমিতভাবে চালু থাকবে। তবে ঈদের দিন সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

    কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ছুটির মধ্যে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ