শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • ডিএসইতে সূচক পতনে লেনদেনে বড় ধস

    ডিএসইতে সূচক পতনে লেনদেনে বড় ধস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ মে) দেশের শেয়ারবাজারে আবারও দরপতনের ধারা অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম কমায় সব মূল্যসূচক নিম্নমুখী হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও দুপুরের পর থেকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামে ব্যাপক পতন শুরু হয়। শেষ পর্যন্ত বিক্রির চাপ বাড়ায় সূচকগুলো নিম্নমুখী অবস্থানে দিন শেষ করে।

    দিন শেষে ডিএসইতে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৫৫টির দাম কমেছে এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

    এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৫,২০৩ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১,০৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১,৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

    লেনদেনের পরিমাণও কমেছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭২৬ কোটি ৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১৪২ কোটি টাকা কম।

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সেখানে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনে সূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ৫১ পয়েন্ট কমেছে। বাজারটিতে ২২৩ প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দাম বেড়েছে, ১১১টির কমেছে এবং ৩১টির অপরিবর্তিত রয়েছে। লেনদেনও কমে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭৭ লাখ টাকায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ