শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • ঈদে ব্যাংক বন্ধ ৭ দিন, নির্দিষ্ট এলাকায় সীমিত সেবা চালু

    ঈদে ব্যাংক বন্ধ ৭ দিন, নির্দিষ্ট এলাকায় সীমিত সেবা চালু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব ব্যাংক টানা সাত দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সময় ঈদের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

    সোমবার (১৮ মে, ২০২৬) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করে।

    তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে নির্দিষ্ট কিছু এলাকায় ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

    সার্কুলার অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে ওই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস সময় এবং সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন চলবে।

    এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। ঈদের ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা বহাল থাকবে।

    বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিন দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ