মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • দেশীয় সম্পদ উপেক্ষা করে আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তোলে ফ্যাসিস্ট সরকার

    দেশীয় সম্পদ উপেক্ষা করে আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তোলে ফ্যাসিস্ট সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অভিযোগ করেছেন, দীর্ঘ সময় ধরে দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।

    মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    স্থানীয় সংসদ সদস্য, বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎকেন্দ্র এবং মধ্যপাড়া পাথরখনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জ্বালানিমন্ত্রী।

    তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছে। সেই সময় দেশীয় সম্পদকে গুরুত্ব না দিয়ে আমদানিনির্ভর ব্যবস্থার দিকে দেশকে ঠেলে দেওয়া হয়েছিল। আমরা এখন জনগণের সরকার হিসেবে দেশের সম্পদ কাজে লাগাতে চাই।”

    মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জ্বালানি খাত। নিজের দেশের সম্পদ থাকা সত্ত্বেও কেন আমদানির ওপর নির্ভর করতে হবে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, স্থানীয় সম্পদ ব্যবহার করে কীভাবে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

    বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদনে না আসার বিষয়ে তিনি বলেন, “গত ১৭ বছরে নানা সমস্যার কারণে এটি কাঙ্ক্ষিতভাবে চালু করা সম্ভব হয়নি। আমাদের সরকার এখন চেষ্টা করছে তিনটি ইউনিট একসঙ্গে সচল করার।”

    তিনি আরও জানান, দেশীয় জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ