মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ইসিতে ৪.৫ কোটি টাকার নির্বাচনী ব্যয় হিসাব জমা দিল জামায়াতে ইসলামী

    ইসিতে ৪.৫ কোটি টাকার নির্বাচনী ব্যয় হিসাব জমা দিল জামায়াতে ইসলামী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২২৫ জন প্রার্থীর নির্বাচনী ব্যয়সহ মোট খরচের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব বিবরণী জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

    দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনে জামায়াতের মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীর জন্য দলীয় অনুদান হিসেবে ৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে। সে অনুযায়ী, প্রতিজন প্রার্থী গড়ে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা অনুদান পেয়েছেন।

    ইসিতে জমা দেওয়া হিসাব অনুযায়ী নির্বাচনী ব্যয়ের বিভিন্ন খাতও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী ইশতেহার প্রস্তুত ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিজ্ঞাপন ব্যয়।

    খাতভিত্তিক ব্যয়ের হিসাবে প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা, জনসভা ও সফরে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া স্টাফ খাতে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা এবং বিবিধ খাতে আরও ২ লাখ টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ