মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

প্রবাসী আয়ে জোয়ার, ৯ দিনে রেমিট্যান্স ১২ হাজার ৬৩০ কোটি

প্রবাসী আয়ে জোয়ার, ৯ দিনে রেমিট্যান্স ১২ হাজার ৬৩০ কোটি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চলতি বছরের মে মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ দাঁড়িয়েছে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসেবে)।

রোববার (১০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার থেকে শনিবার—এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৪০০ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার সমপরিমাণ রেমিট্যান্স। গত বছরের একই সময়ে (মে মাসের প্রথম ৯ দিন) এ অঙ্ক ছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার, যা থেকে চলতি বছরে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ১০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার। ফলে বছরওয়ারি হিসেবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে এবং সামগ্রিকভাবে দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ