বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালিতে বড় হামলার অভিযোগ

    যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালিতে বড় হামলার অভিযোগ
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালি কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে যুদ্ধ পরিস্থিতির ঝুঁকি তৈরি করেছে। ইসলামাবাদে ইরানের সঙ্গে প্রথম দফা সরাসরি আলোচনার পর গত মাসে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির বাইরে নৌ অবরোধের মতো অবস্থান নেয় বলে জানা গেছে।

    পরবর্তীতে যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে তেহরানে এক পৃষ্ঠার সমঝোতা স্মারক পাঠানো হয় এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের ছোট যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ার এগিয়ে গেলে ইরানের পাল্টা হামলার মুখে পড়ে। অভিযোগ রয়েছে, ইরানের উপকূলীয় দ্বীপ ও বিভিন্ন অঞ্চলে বিমান হামলাও চালানো হয়।

    এই পরিস্থিতিতে শুক্রবার যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আবারও বড় ধরনের ঝুঁকিতে পড়ে এবং নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সংঘর্ষ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও বহাল আছে।

    বিবিসির তথ্য অনুযায়ী, উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্র বলছে, ইরান তাদের তিনটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকা দিয়ে হামলা চালিয়েছে, যা তারা “উস্কানিবিহীন আক্রমণ” হিসেবে উল্লেখ করেছে। ট্রাম্প এ ঘটনাকে “খেলাচ্ছলে হামলা” বলে মন্তব্য করেন।

    অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরান কখনোই কোনো চাপের কাছে মাথা নত করবে না। ইরানের সামরিক কমান্ড যুক্তরাষ্ট্রকে দায়ী করে জানায়, মার্কিন বাহিনী ইরানের একটি তেলবাহী জাহাজসহ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং এর জবাবে তারা মার্কিন জাহাজে পাল্টা আঘাত হানে।

    এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন।

    অন্যদিকে, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে ইরান এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

    বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে এই উত্তেজনা বিশ্ববাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে নিয়ে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ