সোমবার, ১১ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নাটোরে চলতি মৌসুমে আম ও লিচু সংগ্রহের সময় ঘোষণা ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা শুভেন্দুর সরকারের ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নিরাপদ পানি নিশ্চিত করতে রাজধানীতে সরকারের নতুন প্রকল্প অনুমোদন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বৃষ্টির কারণে স্থগিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি সঞ্জয় হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ নারী দল, ফিরলেন তাজ নেহার ঈদে যাত্রীসেবা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী ঈদে নৌ নিরাপত্তায় গাফিলতি পেলেই ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী
  • ৭ দিনেই মিলছে রয়্যালটি অনুমোদন, বিডার সেবা পুরোপুরি অনলাইনে

    ৭ দিনেই মিলছে রয়্যালটি অনুমোদন, বিডার সেবা পুরোপুরি অনলাইনে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশি বিনিয়োগকারীদের জন্য রয়্যালটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি ও আউটওয়ার্ড রেমিট্যান্স অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে সেবাটি সম্পূর্ণ অনলাইনে চালু হওয়ায় অনুমোদনের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে।

    আগে যেখানে এসব অনুমোদন পেতে দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় লাগত, এখন তা মিলছে মাত্র ৭ থেকে ১০ কার্যদিবসে। ফলে সেবা প্রদানের সময় কমেছে প্রায় ৮৩ শতাংশ এবং কাজের গতি বেড়েছে কয়েকগুণ।

    ২০২৬ সালের জানুয়ারি থেকে রয়্যালটি সেবাটি পূর্ণাঙ্গভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হয়। বর্তমানে বিনিয়োগকারীরা bidaquickserv.org ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই আবেদন করতে পারছেন। এতে কাগজপত্র জমা, যাচাই ও অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া অনেকটাই সহজ হয়েছে।

    বিডা জানিয়েছে, গত এপ্রিল মাসেই ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে চারটি রয়্যালটি পেমেন্ট অনুমোদন দেওয়া হয়েছে। আগে বিদেশি কোম্পানিগুলোকে প্রায় ৫০০ পৃষ্ঠার সহায়ক নথি ম্যানুয়ালি জমা দিতে হতো। এখন ডিজিটাল ইনপুট ও স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থার কারণে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হয়েছে।

    এ ছাড়া আবেদনকারীরা এখন অনলাইনে নিজেদের আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারছেন। একই সঙ্গে রয়্যালটি ফি পরিশোধ ব্যবস্থাও অনলাইনে নিয়ে আসা হয়েছে।

    বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা জরুরি। রয়্যালটি সেবা ডিজিটাল হওয়ায় বিনিয়োগকারীরা আরও সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা পাবেন।

    বিডা ওএসএস প্ল্যাটফর্মের এই ডিজিটাল কার্যক্রমে ইউএনডিএফ বাংলাদেশের কারিগরি সহায়তা এবং বিজনেস অটোমেশন লিমিটেড বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে।

    বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে ৪৭টি সংস্থার ১৪২টির বেশি বিনিয়োগ সেবা পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিডার নিজস্ব ৪০টি সেবাও রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন