বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানে মার্কিন সামরিক অভিযান শেষের ঘোষণা, ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্তির দাবি রুবিওর

    ইরানে মার্কিন সামরিক অভিযান শেষের ঘোষণা, ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্তির দাবি রুবিওর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানে যুক্তরাষ্ট্রের পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। তিনি বলেন, নির্ধারিত লক্ষ্য পূরণ হওয়ায় এই অভিযান সমাপ্ত করা হয়েছে।

    মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও জানান, ইরান ইস্যুতে নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা আপাতত নেই যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, ওয়াশিংটন উত্তেজনা বাড়াতে চায় না, বরং কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হতে চায়।

    রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি চুক্তি চান এবং আলোচনার মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি সমঝোতা কাঠামো তৈরি করতে আগ্রহী। একই সঙ্গে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

    ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছিল। এই ইস্যুতে বিভিন্ন সময় দুই দেশের মধ্যে আলোচনা হলেও স্থায়ী কোনো সমঝোতা হয়নি।

    গত বছরও মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। পরে যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয় বলে দাবি করা হয়।

    রুবিওর সাম্প্রতিক বক্তব্যের পর নতুন করে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে তেহরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


    সূত্র : এবিসি নিউজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ