সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বাংলাদেশ পুলিশের সঙ্গে ইতালি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    বাংলাদেশ পুলিশের সঙ্গে ইতালি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সাক্ষাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান ইতালির রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান এবং নিরাপত্তা সহায়তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

    এ সময় আইজিপি সাইবার নিরাপত্তা খাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সহায়তা কামনা করেন। পাশাপাশি তিনি দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

    সাক্ষাতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ