সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • নদী ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনছে সরকার: এ্যানি

    নদী ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনছে সরকার: এ্যানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে সরকার দ্রুত বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন।

    মন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ দেশের কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রকল্প। এই প্রকল্পের বিষয়ে সরকার অত্যন্ত ইতিবাচক এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ উপস্থাপন করা হবে।

    বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া সরকারের উন্নয়ন গতিশীল করতে আগামী ১৮০ দিনের মধ্যে কোন কোন জরুরি কাজ সম্পন্ন করা হবে, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। নদী ও পানি ব্যবস্থাপনা খাতে বড় ধরনের আমূল পরিবর্তন আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাবেন। সেখানে তিনি খাল খনন কর্মসূচিসহ একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর ২৫ মে তাঁর ফেনী সফরের কথা রয়েছে।

    মন্ত্রী আরও জানান, জনগণের মালিকানা ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং নির্ধারিত সময়ের মধ্যেই উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ