সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • চট্টগ্রামে ডিসি মাসুদের বদলি, বললেন এটি স্বাভাবিক প্রক্রিয়া

    চট্টগ্রামে ডিসি মাসুদের বদলি, বললেন এটি স্বাভাবিক প্রক্রিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

    নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. মাসুদ আলম বলেন, পুলিশের চাকরিতে বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রয়োজন অনুযায়ী যেকোনো কর্মকর্তাকে যেকোনো স্থানে দায়িত্ব দেওয়া হয়ে থাকে, যা বাহিনীর প্রচলিত রীতি।

    বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকার সংবেদনশীল এলাকা—সচিবালয়, প্রধান বিচারপতির বাসভবন (যমুনা), হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন আন্দোলন ও অস্থিরতা নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়।

    বগুড়ার সন্তান মো. মাসুদ আলম এর আগে রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)-এর ঝিনাইদহ ক্যাম্পেও তিনি দায়িত্ব পালন করেছেন।

    চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ ও বন্দরনগরীর জেলার এসপি হিসেবে নিয়োগ পাওয়াকে তার কর্মজীবনের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নতুন কর্মস্থল চট্টগ্রামে যোগদান করবেন বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ