বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিপদ সংকেতের পরই উধাও মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান

    বিপদ সংকেতের পরই উধাও মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাতারের আকাশসীমা অতিক্রমের সময় নিখোঁজ হয়েছে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত একটি বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার। বিমানটি উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমান হিসেবে ব্যবহৃত হতো।

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পারস্য উপসাগরের আকাশসীমায় জরুরি অবস্থা ঘোষণা করে ‘৭৭০০’ বিপদ সংকেত দেওয়ার পর নিখোঁজ হয়েছে মার্কিন সামরিক বাহিনীর একটি কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার বিমান।

    জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর কাতারের আকাশসীমা অতিক্রমকালে হঠাৎ করেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে বিমানটি আকাশে কিছু সময় বৃত্তাকারে ঘোরাফেরা করে এবং পরে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিল বলে ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে।

    বিমানটি মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানে সহায়তার দায়িত্বে ছিল। তবে ঠিক কী কারণে জরুরি সংকেত দেওয়া হয়েছিল বা কী পরিস্থিতিতে এটি নিখোঁজ হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনার সঙ্গে কোনো শত্রুতামূলক তৎপরতার সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি ফ্লাইটরাডার২৪-এর তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। তবে বিমানটির ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে দেশটির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীও বিমানটির বর্তমান অবস্থা বা নিখোঁজ হওয়ার কারণ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

    উল্লেখ্য, গত মার্চে পশ্চিম ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর হামলায় একটি কেসি-১৩৫ বিমান হারানোর দাবি করা হয়েছিল। সে সময় ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে একটি সংগঠন হামলার দায় স্বীকার করে।

    কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার হলো মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমান। বোয়িং নির্মিত এই বিমানটি আকাশে অন্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম ও যাত্রী পরিবহনের কাজেও ব্যবহৃত হয়। ৬০ বছরেরও বেশি সময় ধরে এটি মার্কিন বিমান বাহিনীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ