সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৪ সালের ৫ আগস্টের পর অর্থাৎ গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে সরকার। এসব মামলা এখন যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে ৫ আগস্টের পর বিভিন্ন জেলায় একাধিক মামলা হয়েছে, যার মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত অভিযোগও রয়েছে। এসব মামলার সঠিক চিত্র জানতে জেলা প্রশাসকদের কাছ থেকে বিস্তারিত তালিকা চাওয়া হয়েছে।

    তিনি জানান, জেলা ও মহানগরভেদে মামলার সংখ্যা ভিন্ন। বিশেষ করে মহানগর এলাকায় মামলার সংখ্যা তুলনামূলক বেশি। সব তথ্য বিশ্লেষণ করে দেখা হবে কোন মামলায় প্রকৃতভাবে কারা জড়িত।

    মন্ত্রী আরও বলেন, অনেক মামলায় বিপুল সংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেগুলো যাচাই করে প্রকৃত আসামি শনাক্ত করা হবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি জানান, পুরো প্রক্রিয়াটি আইনগত কাঠামোর মধ্যেই সম্পন্ন করা হবে এবং তদন্ত কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে মামলাগুলোর নিষ্পত্তির কাজ করবেন।

    ডিসিদের তথ্য পাঠানোর সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, “যথাশিগগিরই” তথ্য পাঠাতে বলা হয়েছে, তবে মৌখিকভাবে সর্বোচ্চ এক মাস সময় নির্ধারণ করা হয়েছে। দেরি হলে ন্যায্যতার স্বার্থে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যা পরবর্তী সময়ে নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ