বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত: ঘোষণা ট্রাম্পের

    ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত: ঘোষণা ট্রাম্পের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পারাপারে সহায়তা দিতে মার্কিন নৌবাহিনীর প্রহরায় শুরু হওয়া ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এই বিরতি ‘স্বল্প সময়ের জন্য’ উল্লেখ করে গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও, চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা খতিয়ে দেখতে স্বল্প সময়ের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা হবে।”

    ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে প্রোজেক্ট ফ্রিডম স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন, প্রজেক্ট ফ্রিডম স্থগিত হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।

    এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেওয়ার পর উচ্ছ্বাস জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো ট্রাম্পের এ পোস্টকে  ‘ইরানের বিজয়’ উল্লেখ করে তাদের প্রতিবেদনে বলেছে, যুদ্ধে ‘ধারাবাহিক ব্যর্থতার’ জেরে হরমুজ থেকে ‘পিছু হঠছেন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

    উল্লেখ্য, আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ।

    আটকে থাকা এসব জাহাজকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে হরমুজ পেরোতে সহায়তা করতে গত ৪ মে প্রোজেক্ট ফ্রিডম নামের একটি নতুন প্রকল্প ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প; যা গতকাল স্থগিত করলেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ