মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পতন, কমল লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পতন, কমল লেনদেনও
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (মঙ্গলবার) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এদিন এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও বাছাইকৃত বড় মূলধনী শেয়ারগুলোর সূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৭টিরই দরপতন হয়েছে। বিপরীতে দর বেড়েছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অধিকাংশ শেয়ারের দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৭ পয়েন্টে নেমে এসেছে। বড় মূলধনী শেয়ারের সূচক ডিএসই-৩০ এদিন ৬ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে। তবে ব্যতিক্রম ছিল শরিয়াহ সূচক ডিএসইএস, যা ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের ক্ষেত্রেও এদিন মন্দাভাব দেখা গেছে। দিনশেষে ডিএসইতে মোট ৮৩২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪৪ কোটি ৬৬ লাখ টাকা কম।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দর। তবে অধিকাংশ সিকিউরিটিজের দরপতন সত্ত্বেও সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮০৫ পয়েন্টে উন্নীত হয়েছে। এদিন সিএসইতে মোট ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ