সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন তথ্য উপদেষ্টা

    স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন তথ্য উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের শেষ দিকে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

    মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে বলে তিনি মনে করেন।

    উপদেষ্টা আরও জানান, উপজেলা পরিষদ বাতিলের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “উপজেলা বাতিল করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই।”

    এমপিদের অফিস দেওয়া নিয়ে উপজেলা পরিষদের ক্ষমতা খর্ব হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি সেরকম নয়। উপজেলা পরিষদ আইনের ২৫ ধারায় সংসদ সদস্যরা উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে রয়েছেন, যা আইনগতভাবে স্বীকৃত।

    তিনি আরও বলেন, “যদি কেউ আইনগতভাবে উপদেষ্টা হন, তাহলে এ নিয়ে ভিন্ন বিতর্ক থাকতে পারে। তবে এমপিদের অফিস দেওয়া নতুন কোনো সমস্যা তৈরি করেনি। বরং যেহেতু তারা উপদেষ্টা, তাই উপজেলা পরিষদে তাদের অফিস থাকা স্বাভাবিক বিষয়।”

    সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ