সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • টিকা ইস্যু তদন্ত করে দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    টিকা ইস্যু তদন্ত করে দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিশু মৃত্যুর ঘটনায় সরকারের কোনো ধরনের খারাপ উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে টিকা না দেওয়ার ঘটনা কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

    মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা বলেন, “শিশু মৃত্যুর মতো কোনো উদ্দেশ্য সরকারের ছিল না। তবে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তা অনুসন্ধান করা হবে।”

    তিনি আরও জানান, সরকারের টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ১ কোটি ৬১ লাখ শিশু ইতোমধ্যে টিকা পেয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৮৯ শতাংশ।

    ডা. জাহেদ উর রহমান আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই টিকাদান কর্মসূচির শতভাগ লক্ষ্য অর্জন সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ