সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা

    অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান ডিজিটাল যুগে অনলাইন লেনদেন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কেনাকাটা, মোবাইল রিচার্জসহ নানা আর্থিক কাজ এখন সহজেই অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। তবে এর পাশাপাশি অনলাইন প্রতারণার ঝুঁকিও বেড়েছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

    কেন্দ্রীয় ব্যাংকের মতে, সাম্প্রতিক সময়ে কিছু গ্রাহক অনলাইন ব্যাংকিং ও মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো অবস্থাতেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড কিংবা ওটিপি (OTP) অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। একই সঙ্গে সন্দেহজনক লিংকে ক্লিক করা, অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা এবং অনলাইন জুয়া থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ব্যাংক, বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকের নাম ব্যবহার করে প্রচারিত লাইসেন্সবিহীন অ্যাপ বা জামানতবিহীন ঋণ ও বিনিয়োগের প্রলোভনে না পড়তে বলা হয়েছে। অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

    কোনো ধরনের লটারি, পুরস্কার বা আকর্ষণীয় অফারের প্রলোভন যাচাই ছাড়া বিশ্বাস না করার জন্যও গ্রাহকদের সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, অনলাইন ব্যাংকিং ও মোবাইল অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে ব্যক্তিগত অর্থ সুরক্ষিত থাকে এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করা যায়।

    অভিযোগ বা ব্যাংকিং সংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে ১৬২৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ