মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • সোনার দাম আজ কত? দেখে নিন ভরিপ্রতি নতুন রেট

    সোনার দাম আজ কত? দেখে নিন ভরিপ্রতি নতুন রেট
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক সোনাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। স্বর্ণের দাম কমে যাওয়ার প্রবণতা খুব অল্প সময় স্থায়ী হলেও পরে আবার ঊর্ধ্বমুখী হচ্ছে এই মূল্যবান ধাতুর বাজার।

    বিশেষজ্ঞদের মতে, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার ইঙ্গিত বিশ্ববাজারে সোনার দামে ওঠানামার প্রধান কারণ হিসেবে কাজ করছে। পাশাপাশি তেলের দাম কমে যাওয়ায় মুদ্রাস্ফীতির চাপ কিছুটা হ্রাস পেয়েছে, যা স্বর্ণবাজারে প্রভাব ফেলছে।

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ৩০ এপ্রিল রাতে সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে। সেই অনুযায়ী ২ মে থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে।

    নতুন নির্ধারিত দামে: 

    ২২ ক্যারেট সোনা: ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা
    ২১ ক্যারেট সোনা: ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা
    ১৮ ক্যারেট সোনা: ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা
    সনাতন পদ্ধতি: ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা

    আন্তর্জাতিক বাজারেও শুধু স্বর্ণ নয়, রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ফলে সামগ্রিকভাবে ধাতব বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

    বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ