মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আলোচনায় ৪৯৮ প্রস্তাব

    ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনে উন্নয়ন ও সংস্কারসংক্রান্ত মোট ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে, যদিও আগেই ১,৭২৯টি প্রস্তাব জমা পড়েছিল।

    ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের নীতি ও উন্নয়ন দর্শন তুলে ধরা হচ্ছে শীর্ষ নীতিনির্ধারকদের পক্ষ থেকে। সকাল সাড়ে ১০টার পর প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।

    সম্মেলনে ৬৪ জেলার ডিসি ও ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার অংশ নিচ্ছেন। তারা মোট ৩০টি কার্য-অধিবেশনে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গেও আলাদা কার্য-অধিবেশন ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

    আজ রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ হবে। আগামীকাল জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করবেন তারা। এরপর মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

    মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এবারের সম্মেলনের উদ্দেশ্য হলো মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নীতি বাস্তবায়ন আরও কার্যকর করা। এজন্য এবারের সম্মেলনের সময় একদিন বাড়ানো হয়েছে।

    মন্ত্রিপরিষদ সচিব জানান, রাষ্ট্রের আর্থিক কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবারের সম্মেলনের ব্যয় কমানো হয়েছে। গত বছর যেখানে খরচ হয়েছিল ১ কোটি ২ লাখ টাকা, এবার বাজেট ধরা হয়েছে ৭১ লাখ টাকা।

    ডিসিদের দেওয়া প্রস্তাবগুলোতে স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা, সড়ক যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনদুর্ভোগ কমানোর বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা খাত থেকে।

    প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কার, হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, কওমি মাদ্রাসা নীতিমালা প্রণয়ন, নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন, কৃষকদের জন্য স্বল্পসুদে ঋণ সুবিধা এবং হাওর অঞ্চলে মৎস্য অভয়াশ্রম গঠন।

    গত বছরের ডিসি সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে ইতোমধ্যে ৬১ শতাংশ স্বল্পমেয়াদি, ৩৫ শতাংশ মধ্যমেয়াদি এবং ১৬ শতাংশ দীর্ঘমেয়াদি প্রস্তাব বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ