বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • অগ্নিকাণ্ডে দিল্লিতে প্রাণ গেল ৯ জনের

    অগ্নিকাণ্ডে দিল্লিতে প্রাণ গেল ৯ জনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজধানী দিল্লির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে পুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২ মে) সকালে ভিবেক বিহার এলাকার চারতলা একটি ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, ভোর ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর সেখানে দ্রুত ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা গিয়ে দেখতে পান আগুন তৃতীয় ও চতুর্থ তলায়ও ছড়িয়ে গেছে।

    পূর্ব দিল্লির অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা ভিবেক বিহার।

    পোড়া ভবন থেকে এক ডজনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটি ভিডিওতে দেখা গেছে, ভবনটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

    স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র প্রসাদ মীনা এক বিবৃতিতে বলেছেন, “ভোর ৪টার দিকে আগুনের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান শুরু করা হয়।”

    পুলিশ জানিয়েছে, তারা নিহতদের সবার মরদেহ উদ্ধার করেছে এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করেছে।

    এদিকে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় এক বাসিন্দা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ