মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • জিয়া পরিষদের নামে দোকান খুলতে চাই না: মির্জা ফখরুল

    জিয়া পরিষদের নামে দোকান খুলতে চাই না: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়া পরিষদকে রাজনৈতিক সংগঠন হিসেবে না দেখে জিয়াউর রহমানকে নিয়ে একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা উচিত। তিনি একই সঙ্গে সরকারের ভেতরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

    শনিবার (২ মে) রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    জিয়া পরিষদ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বিএনপির অনেক সহযোগী সংগঠন রয়েছে, নতুন আরেকটি সংগঠনের প্রয়োজন নেই। বরং জিয়াউর রহমানকে কেন্দ্র করে গবেষণামূলক কাজ করা দরকার। তার মতে, “জিয়া পরিষদের নামে কোনো বাণিজ্যিক কার্যক্রম চাই না, বরং এটি একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাজ করুক।” তিনি জানান, তার চাপেই ইতোমধ্যে কিছু বই প্রকাশ হয়েছে এবং এ ধরনের গবেষণাধর্মী কাজ আরও হওয়া উচিত।

    সরকারি ব্যবস্থাপনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে দেশে তদবির সংস্কৃতি গড়ে উঠেছে, যা প্রশাসনিক স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করেছে।

    তিনি আরও বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে কাজের সুযোগ নিশ্চিত না হলে সামনে অগ্রগতি সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের পদসহ বিভিন্ন ক্ষেত্রে তদবিরের সংস্কৃতির সমালোচনাও করেন তিনি।

    সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এসব বিষয়ে রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি তৈরি করা উচিত নয়। তিনি দাবি করেন, বিএনপি এসব আলোচনায় অংশ নিয়েছে এবং কিছু বিষয়ে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরও করেছে, তবে উচ্চকক্ষে পিআর বা সাংবিধানিক কমিশনের বিষয়ে তারা একমত নয়। তার মতে, এসব সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই হওয়া উচিত।

    সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, বিএনপি বরং অতীতে সংস্কারের সূচনা করেছে এবং জিয়াউর রহমানই এ প্রক্রিয়ার পথপ্রদর্শক ছিলেন।

    অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত অর্থনীতিকে পুনরুদ্ধার করা। তার দাবি অনুযায়ী, অতীত সরকারের সময় বিপুল পরিমাণ ঋণ রেখে যাওয়া হয়েছে, যা অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

    ছাত্র রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এতে মেধাবীদের যুক্ত করতে হবে এবং সঠিক পথে পরিচালিত করতে হবে, না হলে ভবিষ্যতে এটি আবারও ক্ষতির কারণ হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ